‘সুইম’ গানে বিটিএসের সাফল্য
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এবারের ভিএমএ। সেখানে বিটিএসের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’-এর মূল গান ‘সুইম’ জিতে নেয় ‘সং অব দ্য ইয়ার’ ও ‘বেস্ট কে-পপ’ পুরস্কার। পাশাপাশি ‘বেস্ট গ্রুপ’ বিভাগেও পুরস্কার জেতে দলটি।
বিটিএসের জন্য এবারের ‘সং অব দ্য ইয়ার’ জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে ২০২১ সালে ‘ডাইনামাইট’ গানের জন্য এই বিভাগে মনোনয়ন পেলেও পুরস্কার জিততে পারেনি দলটি। এবার প্রথমবারের মতো এই সম্মান অর্জন করল তারা।
‘বেস্ট গ্রুপ’ বিভাগে এটি বিটিএসের পঞ্চম জয়। এর আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা চার বছর এই পুরস্কার পেয়েছিল দলটি। অন্যদিকে, ‘সুইম’-এর জন্য ‘বেস্ট কে-পপ’ জিতে এ বিভাগে তাদের মোট জয় দাঁড়িয়েছে চারটিতে।প্রায় চার বছর পর গত মার্চে সাত সদস্যকে নিয়ে পূর্ণাঙ্গ দল হিসেবে ফিরে আসে বিটিএস। তবে এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সদস্যরা। তাদের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিগহিট মিউজিকের মাধ্যমে দেওয়া বিবৃতিতে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানায় দলটি। সদস্যদের মতে, ‘আরিরাং’ তাদের কাছে নতুন শুরুর প্রতীক। সে কারণে এই অ্যালবামের গান দিয়ে পুরস্কার অর্জন তাদের কাছে আরও অর্থবহ।
প্রথম এশীয় একক শিল্পী হিসেবে লিসার রেকর্ড
পুরস্কার গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন লিসা। বক্তব্যে তিনি এমটিভিকে ধন্যবাদ জানান এবং নিজের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর ভক্তরা ‘লিলিজ’ নামে পরিচিত। এই জয় নিয়ে লিসার একক ক্যারিয়ারে ভিএমএ পুরস্কারের সংখ্যা দাঁড়াল চারটিতে। এর আগে ২০২২, ২০২৪ ও ২০২৫ সালে ‘বেস্ট কে-পপ’ বিভাগে পুরস্কার পেয়েছিলেন তিনি।
এবারের অনুষ্ঠানে বিটিএস ও লিসার সাফল্য আন্তর্জাতিক সংগীতাঙ্গনে কে-পপের উপস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে। একদিকে বিটিএসের দলীয় প্রত্যাবর্তন ঘিরে সাফল্য, অন্যদিকে লিসার একক অর্জন, দুই ঘটনাই এবারের ভিএমএর উল্লেখযোগ্য দিক হয়ে থাকল।












