জাহ্নবীর ভিডিও নিয়ে নোংরা কাণ্ড, ক্ষোভে ফুঁসছেন তারকারা

FilmsUPDATE
ভিডিওটি ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জুনিয়র এনটিআর। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় বিজয় ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেন। তার ভাষায়, কারও সম্মানহানি বা অপমানকে বিনোদন হিসেবে নেওয়া অত্যন্ত অসংবেদনশীল আচরণ। জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।
এআই প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিজয়। তার মতে, কয়েকজনের অনৈতিক কর্মকাণ্ডের কারণে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তির ইতিবাচক সম্ভাবনাও প্রশ্নের মুখে পড়ছে। কোনো শিল্পীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হলে সেটিকে গুরুত্ব দিয়ে দেখা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
ঘটনাটিকে তিনি ‘জঘন্য’ ও ‘অসুস্থ মানসিকতার’ কাজ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে এটিকে ডিজিটাল মাধ্যমে যৌন নিপীড়নের একটি রূপ বলেও উল্লেখ করেন এই অভিনেতা।
এদিকে, বিকৃত ভিডিওটি যাতে কেউ দেখেন বা অন্যদের মধ্যে ছড়িয়ে না দেন, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। ভিডিওটির বিস্তার ঠেকানোর পাশাপাশি এআই প্রযুক্তির অপব্যবহার বন্ধে আরও কঠোর আইন ও নীতিমালা প্রণয়নের দাবি উঠেছে।
তারকাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *