৮০০ কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স?

International

২০২৫ সালের শেষ দিকে নেটফ্লিক্সে পূর্ণকালীন কর্মীর সংখ্যা ছিল প্রায় ১৬ হাজার। তাঁদের মধ্যে আনুমানিক ১০ হাজার ৯০০ জন যুক্তরাষ্ট্র ও কানাডায় কর্মরত ছিলেন, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীবাহিনীর প্রায় ৬৮ শতাংশ।

আগেও কর্মী ছাঁটাই করেছে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের জন্য কর্মী ছাঁটাইয়ের ঘটনা অবশ্য নতুন নয়। ২০২২ সালে গ্রাহকসংখ্যা কমে যাওয়ার পর কয়েক দফায় প্রায় ৪৫০ কর্মীকে ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি। এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো গ্রাহক হারানোর পর ব্যয় নিয়ন্ত্রণে এমন পদক্ষেপ নেওয়া হয়। এ ছাড়া চলতি বছরের শুরুর দিকেও প্রতিষ্ঠানের গ্লোবাল প্রোডাক্ট টিম থেকে কয়েক ডজন কর্মীকে বাদ দেওয়া হয়েছিল।

রাজস্ব বাড়লেও প্রবৃদ্ধির গতি নিয়ে ভাবনা

প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন অঞ্চলে রাজস্ব আয় বাড়লেও ব্যবসার প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত করতে চায় নেটফ্লিক্স। গত মাসে লস অ্যাঞ্জেলেসে ব্লুমবার্গের স্ক্রিনটাইম সম্মেলনে প্রতিষ্ঠানটির সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা টেড সারান্দোস জানান, প্রতিটি অঞ্চলেই দুই অঙ্কের রাজস্ব প্রবৃদ্ধি অর্জন করেছে নেটফ্লিক্স। তবে প্রবৃদ্ধির এই গতি আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে তাদের।

২০২৬ সালের প্রথমার্ধে নেটফ্লিক্সে দর্শকদের সম্পৃক্ততা আগের বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে লাইভ অনুষ্ঠান সম্প্রচারে বিনিয়োগ সামগ্রিক দর্শকসংখ্যার ওপর কী প্রভাব ফেলছে, তা নিয়েও কথা বলেছেন সারান্দোস।

শেয়ারবাজারেও চাপ

নেটফ্লিক্সের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল ওয়াল স্ট্রিটের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। তবে তৃতীয় প্রান্তিকে প্রত্যাশার তুলনায় কম রাজস্ব আয়ের পূর্বাভাস দেওয়ায় প্রতিষ্ঠানটির শেয়ারের দামে নেতিবাচক প্রভাব পড়ে।

আগামী ২০ অক্টোবর তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করার কথা নেটফ্লিক্সের। ওই প্রতিবেদনে প্রতিষ্ঠানটির আয়, ব্যবসার অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে। সম্ভাব্য কর্মী ছাঁটাইয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসে কি না, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *