আরবের রসনার আস্বাদন দিতে দ্য ওয়েস্টিন ঢাকায় শুরু হলো ‘টেস্ট অব অ্যারাবিয়া’

খাবার শুধু ক্ষুধা মেটায় না, কখনো কখনো আপনাকে হাজার মাইল দূরের কোনো ভূখণ্ডেও নিয়ে যায়। জাফরান, এলাচ, দারুচিনি আর ধীরে ধীরে রান্না হওয়া মাংসের সুবাস যখন চারপাশে ছড়িয়ে পড়ে, তখন মনে হয় যেন ঢাকার ব্যস্ততা পেছনে ফেলে পৌঁছে গেছেন দুবাই, কায়রো কিংবা রিয়াদের কোনো ঐতিহ্যবাহী ডাইনিং হলে। দ্য ওয়েস্টিন ঢাকার ”টেস্ট অব অ্যারাবিয়া” ঠিক সেই অভিজ্ঞতারই আমন্ত্রণ জানায়।

উৎসবের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মিশর আরব প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি, সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড অফিসের পরিচালক রাশেদ আল-মালি আল-জাবি, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, এয়ার অ্যারাবিয়া বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মো. মবিন রশিদ, দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার জেনারেল ম্যানেজার গ্যারি ফারস্টাড এবং ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মামুনুর রহমান শুমনসহ কূটনৈতিক, কর্পোরেট ও গণমাধ্যমের প্রতিনিধিরা। হোটেল কর্তৃপক্ষ জানায়, এটি কেবল একটি ফুড ফেস্টিভ্যাল নয়; বরং খাবারের মাধ্যমে একটি সংস্কৃতিকে তুলে ধরার আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, খাবার শুধু একটি দেশের রন্ধনশৈলী নয়, তার সংস্কৃতি ও ঐতিহ্যও বহন করে। তিনি বলেন, “খাবার একটি নীরব রাষ্ট্রদূত। এটি সীমান্ত অতিক্রম করে মানুষের মধ্যে সম্পর্ক গড়ে তোলে।” তিনি আরও জানান, আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যাল আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের রন্ধনঐতিহ্য বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরাই তাঁদের লক্ষ্য। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, একদিন বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারও বিশ্বের বিভিন্ন দেশে একইভাবে পরিচিত হবে।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *