৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্লুনির মন্তব্য

EventsFilmsInternationalUPDATE

পুরস্কার গ্রহণের আগে মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন ক্লুনি। প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের সম্ভাব্য একীভূতকরণ নিয়ে প্রকাশ্যে সমালোচনা করায় অভিনেতা মার্ক রাফালোকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সেখানেও রাফালোর পাশে দাঁড়ান তিনি। ক্লুনির বক্তব্য, কারও মতের সঙ্গে দ্বিমত থাকলেও তার কথা বলার অধিকারকে সম্মান করা জরুরি। এরপর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচক ক্লুনি রসিকতার সুরে ‘কাকিস্টোক্রেসি’ শব্দটি ব্যবহার করেন। এই শব্দের অর্থ এমন একটি রাষ্ট্রব্যবস্থা, যেখানে সবচেয়ে অযোগ্য ব্যক্তিরা ক্ষমতায় থাকে।

ক্লুনি বলেন, যুক্তরাষ্ট্র হয়তো বর্তমানে এমনই একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তবে এই অবস্থা স্থায়ী হবে না বলেও আশাবাদ জানান তিনি। তাঁর মতে, নভেম্বরের নির্বাচন রাজনৈতিক ভারসাম্য ফেরাতে ভূমিকা রাখতে পারে এবং ২০২৮ সালের মধ্যে পরিস্থিতি আবার স্বাভাবিকতার দিকে ফিরতে পারে। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি উৎসবের লালগালিচাতেও নজর কাড়েন ক্লুনি। স্ত্রী আমাল ক্লুনিকে সঙ্গে নিয়ে উদ্বোধনী আয়োজনে হাজির হন তিনি। উৎসবে দেখা গেছে মার্কিন অভিনেত্রী ও প্রযোজক লরা ডার্ন, অভিনেত্রী ক্লেয়ার ফয় এবং আরও অনেক তারকাকে

এবারের উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে ড্যানি বয়েলের ‘ইংক’। সিনেমাটির পুরো দলকে নিয়েও ছিল উৎসবে আগ্রহ।

৮৩তম ভেনিস উৎসবের জুরি বোর্ডেও রয়েছে আলোচিত কয়েকজন নির্মাতা ও অভিনয়শিল্পীর উপস্থিতি। প্রধান জুরি হিসেবে দায়িত্ব পালন করছেন অভিনেত্রী ও নির্মাতা ম্যাগি গিলেনহাল। অন্যদিকে জুরি সদস্যদের মধ্যে রয়েছেন তিউনিসিয়ার নির্মাতা কাউথার বেন হানিয়া। এবারের ভেনিস উৎসবে গাজা, ইউক্রেন, রাশিয়া, যুদ্ধ, দমন-পীড়নসহ সমকালীন নানা রাজনৈতিক ও মানবিক সংকট উঠে আসছে বিভিন্ন চলচ্চিত্রে। ফলে সিনেমার পাশাপাশি বৈশ্বিক রাজনীতি ও সামাজিক বাস্তবতাও এবারের উৎসবের আলোচনায় গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে।

উদ্বোধনী দিনেই জর্জ ক্লুনির স্বর্ণসিংহ অর্জন, রাজনৈতিক মন্তব্য এবং তারকাদের উপস্থিতিতে ভেনিসের ৮৩তম আসর যে শুরুতেই আলোচনায় এসেছে, তা বলার অপেক্ষা রাখে না।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *