এবার গান গাইবেন হানিয়া আমির!

DramaMusic World

সম্প্রতি প্রকাশ পেয়েছে তার প্রথম মৌলিক গান ‘পাবলো’। পাঞ্জাবি হিপ-হপ ঘরানার এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুরও করেছেন হানিয়া নিজেই। শুধু গানেই সীমাবদ্ধ থাকেননি, মিউজিক ভিডিও পরিচালনার দায়িত্বও নিয়েছেন তিনি। গানটির কথায় উঠে এসেছে হানিয়াকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের নানা আলোচনা ও সমালোচনার প্রসঙ্গ। বিশেষ করে অনলাইনে ট্রল, ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা এবং তাকে ‘মেকি’ বলে কটাক্ষ করা এসবের জবাবই নিজের গানের মাধ্যমে দিয়েছেন অভিনেত্রী।

তবে ‘পাবলো’র শেষ মুহূর্তে ছিল অন্যরকম চমক। গানটির শেষে শোনা যায় ভারতীয় রিয়েলিটি শো তারকা রাখি সাওয়ান্তের একটি ভয়েস নোট। সেখানে হানিয়াকে সমালোচকদের কথায় কান না দিয়ে নিজের মতো করে এগিয়ে যাওয়ার উৎসাহ দেন রাখি। তার এই বার্তাই গানটির শেষ অংশকে আলাদা মাত্রা দিয়েছে। ইউটিউব ও স্পটিফাইয়ে গানটি প্রকাশের পর হানিয়ার নতুন এই পরিচয় নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সহকর্মীদের কাছ থেকেও পেয়েছেন প্রশংসা। মডেলিং ও অভিনয়ের পর এবার সংগীতেও নিজের জায়গা তৈরি করতে চান এই অভিনেত্রী।

২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় হানিয়া আমিরের। এরপর টেলিভিশন নাটকে নিয়মিত কাজ করে দ্রুত জনপ্রিয়তা পান তিনি। ‘তিতলি’, ‘ফির অহি মোহাব্বত’, ‘আনা’, ‘মেরে দোস্ত মেরে ইয়ার’, ‘মেরে হামসাফার’ ও ‘কাভি ম্যায় কাভি তুম’-এর মতো নাটক তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। সিনেমাতেও ‘না মালুম আফরাদ ২’ ও ‘পারওয়াজ হ্যায় জুনুন’-এর মতো কাজে প্রশংসিত হয়েছেন হানিয়া। গত বছর ভারতীয় সিনেমাতেও অভিষেক হয় তার। দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে পাঞ্জাবি সিনেমা ‘সর্দারজি ৩’-এ অভিনয় করেন তিনি।

অভিনয়ের এক দশক পূর্তিতে এবার গানের জগতে হানিয়ার এই পদার্পণ ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা হিসেবেই দেখছেন তার ভক্তরা।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *