সম্প্রতি এক সাক্ষাৎকারে দীঘি কথা বলেছেন অভিনেত্রী পরীমনির বায়োপিক নিয়ে। তার মতে, পরীমনির জীবন নিয়ে সিনেমা তৈরি হলে সেখানে অভিনয় করা বেশ চ্যালেঞ্জিং হবে। দীঘি জানান, এক অনুষ্ঠানে পরীমনি নিজেই বলেছিলেন, তার জীবন নিয়ে বায়োপিক হলে তিনি নিজেই অভিনয় করতে চান।

কারণ, তার চরিত্র অন্য কারও পক্ষে ঠিকভাবে তুলে ধরা কঠিন। পরীমনির সেই মন্তব্যই দীঘির কাছে বিষয়টিকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে।
দীঘির ভাষ্য, পরীমনির বায়োপিক নির্মিত হলে সেটি দারুণ একটি বিনোদনধর্মী সিনেমা হতে পারে। আর এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে সেটিকে তিনি চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন।

অভিনেত্রীর মতে, পরীমনির ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের নানা অধ্যায়কে পর্দায় ফুটিয়ে তোলার জন্য চরিত্রটির প্রতি গভীরভাবে কাজ করতে হবে। সে কারণেই এমন বায়োপিকে অভিনয়ের সুযোগ তার কাছে আগ্রহের।

এদিকে দীঘির অভিনীত ‘বিদায়’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে।












