ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে জায়গা করে নেওয়ার পর এবার মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (TIFF) নির্বাচিত হয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ঢাকার একটি বিউটি পার্লার, বিয়ে ও শৈশবের ভয়কে ঘিরে নির্মিত সাইকোলজিক্যাল-সুপারন্যাচারাল থ্রিলারটিতে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমু। আন্তর্জাতিক যৌথ প্রযোজনার এই সিনেমায় বাংলাদেশের পাশাপাশি ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ে যুক্ত রয়েছে। আগামী ১০ থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টরন্টো উৎসবের ৫১তম আসর।











