সমসাময়িক এসব ঘটনাকে হাস্যরসের মোড়কে দর্শকদের সামনে তুলে ধরতে নির্মিত হয়েছে ৫২ পর্বের ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’।
নাটকটির গল্প ও পরিচালনায় রয়েছেন সাজিন আহমেদ বাবু। চিত্রনাট্য লিখেছেন আল আমিন স্বপন। নির্মাতার দাবি, সমাজে আলোচিত ও সমালোচিত হওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন চরিত্রকে কেন্দ্র করেই নাটকটির গল্প সাজানো হয়েছে। তবে শুধু বিনোদন নয়, এসব চরিত্রের মাধ্যমে সমসাময়িক নানা সামাজিক বিষয়ও তুলে ধরা হয়েছে।
‘আমরা ভাইরাল’-এ অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা মামুনুর রশীদসহ একাধিক পরিচিত শিল্পী। এতে আরও রয়েছেন আবু হুরাইরা তানভীর, মৌসুমী হামিদ, শাকিলা পারভিন, নাজনিন চুমকি, ফারজানা চুমকি, শেহজাদ ওমর, মারুফ মিঠু, সুজাত শিমুল, স্যামন্তি ডি-কস্তাসহ অনেকে।

নাটকটির শুটিং হয়েছে পুবাইলের একটি শুটিং হাউস ও রিসোর্টে। চিত্রগ্রহণ করেছেন মশিউর রহমান। সম্পাদনা ও কালারিং করেছেন লিঙ্কন। আবহসংগীতে ছিলেন আপেল মাহমুদ এমিল।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, গল্পটি ভিন্ন ধরনের। হাস্যরসের মাধ্যমে দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি পরিচিত কিছু সমসাময়িক বিষয়কে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। অনেক দিন পর এমন গল্পে কাজ করে ভালো লেগেছে বলেও জানান তিনি।
নির্মাতা সাজিন আহমেদ বাবু বলেন, বিভিন্ন সময়ে আলোচনায় আসা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া চরিত্রগুলোকে কেন্দ্র করেই নাটকটি তৈরি করেছেন। হাস্যরসের পাশাপাশি এতে দর্শকদের জন্য কিছু বক্তব্যও রয়েছে বলে জানান তিনি।
‘আমরা ভাইরাল’ শুধু টেলিভিশনে নয়, অনলাইনেও দেখা যাবে। বাংলাভিশনে প্রচারের পাশাপাশি নাটকটি প্রকাশ করা হবে ইউটিউব চ্যানেল আর্টফ্রেমে।
ভাইরাল হওয়ার প্রবণতা, আলোচিত চরিত্রের কর্মকাণ্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সমসাময়িক বাস্তবতাকে বিনোদনের সঙ্গে মিলিয়ে তৈরি এই ধারাবাহিক দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেটিই দেখার বিষয়।












