ব্ল্যাকপিংক পূর্ণ করল পথচলার ১০ বছর

InternationalUPDATE
২০১৬ সালের ৮ আগস্ট ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ গান দিয়ে আত্মপ্রকাশ করেছিল দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিংক। জিসু, জেনি, রোজে ও লিসাকে নিয়ে গঠিত দলটি আজ পূর্ণ করল পথচলার ১০ বছর।
দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ কোরিয়ার সিউলে নির্বাচিত ভক্তদের সঙ্গে দেখা করবেন চার সদস্য। প্রায় এক বছর পর দেশটিতে একসঙ্গে ভক্তদের সামনে হাজির হচ্ছেন তাঁরা। অনুষ্ঠানে ৪০ জন নির্বাচিত ভক্ত অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এক দশকে সংগীতের পাশাপাশি ফ্যাশন ও আন্তর্জাতিক ব্র্যান্ডের ক্ষেত্রেও নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে ব্ল্যাকপিংক। ২০২২ সালের ‘বর্ন পিংক’ অ্যালবামটি বিলবোর্ড ২০০-এর শীর্ষে ওঠা প্রথম কোনো নারী কে-পপ শিল্পীর অ্যালবাম হিসেবে ইতিহাস গড়ে। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত ‘ডেডলাইন’ ইপি-ও বিলবোর্ড ২০০-এ অষ্টম স্থান পায়।
২০২৩ সালের ডিসেম্বরে দলীয় কার্যক্রমের জন্য ওয়াইজি এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি বজায় রাখলেও একক ক্যারিয়ারে আলাদা পথ বেছে নেন চার সদস্য। জেনি, লিসা ও জিসু নিজেদের প্রতিষ্ঠান গড়েছেন, আর রোজে যুক্ত হয়েছেন দ্য ব্ল্যাক লেবেলের সঙ্গে।
একক কাজেও চার তারকার সাফল্য উল্লেখযোগ্য। সংগীত, অভিনয় ও ফ্যাশনে নিজেদের অবস্থান আরও শক্ত করেছেন তাঁরা। ফলে এক দশক পরও বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ব্ল্যাকপিংক।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *