হ্যাঁ, আমি প্রতারিত হয়েছিলাম- ঈশা রিখী

UPDATE

শিগগিরই ‘বিগ বস ২০’-এর প্রতিযোগী হিসেবে দেখা যাবে ঈশাকে। অনুষ্ঠানটির প্রচারের আগে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে বাদশার সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদের প্রসঙ্গ তোলেন তিনি। চলতি বছরের মার্চে বাদশা ও ঈশার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। পরে ঈশার মা পুনম রিখী একটি বিয়ের অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে সেই আলোচনা আরও জোরালো হয়। তবে ঈশা নিজে কখনো ছবিগুলো প্রকাশ করেননি।

অভিনেত্রী জানান, শুরু থেকেই সম্পর্কটি ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন তিনি। যাকে ভালোবাসতেন এবং তাদের সম্পর্ক দুটোকেই রক্ষা করার চেষ্টা করেছেন। কিন্তু মায়ের প্রকাশ করা ছবির পর পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঈশার ভাষ্য, ছবিগুলো প্রকাশের পর বিষয়টি নিয়ে বাদশার সঙ্গে একাধিকবার কথা হয়েছিল। তবে দুজনের বক্তব্যে ভিন্নতা থাকায় তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। সেই সময়টিকে জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি বলেও উল্লেখ করেন অভিনেত্রী।

 

তাকে প্রশ্ন করা হয়, তিনি কি নিজেকে প্রতারিত মনে করেন? জবাবে ঈশা সরাসরি বলেন, ‘প্রতারিত? হ্যাঁ, আমি প্রতারিত হয়েছিলাম।’ ঈশার এমন বক্তব্যের পর বাদশার সঙ্গে তার সম্পর্ক ভাঙার নেপথ্যের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে এখনো বাদশার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ব্যক্তিগত জীবনের সেই অধ্যায় পেছনে ফেলে এবার নতুনভাবে সামনে আসছেন ঈশা। ‘বিগ বস ২০’-এ তার অংশগ্রহণের মধ্য দিয়ে ক্যারিয়ারে নতুন অধ্যায়ের শুরু হতে যাচ্ছে অভিনেত্রীর।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *