সিডনিতে তাসকিনের সেলফিতে শাবনূর!

UPDATE

তাসকিন বর্তমানে পরিবার নিয়ে সিডনিতে অবস্থান করছেন। সুযোগ পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে শাবনূরের ভাইয়ের বাসায় অতিথি হন তিনি। সেখানেই শাবনূর ও তাসকিনের দেখা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সময়ের কয়েকটি ছবি শেয়ার করেছেন দুজনই। শাবনূর জানান, পরিবারের সঙ্গে তাসকিনের BBQ পার্টিতে বেশ আনন্দময় সময় কেটেছে। ক্রিকেটে তাসকিনের অবদানের প্রশংসা করে তাকে দেশের গর্ব বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।

অন্যদিকে তাসকিনও শাবনূরকে ‘আপু’ সম্বোধন করে সাক্ষাতের আনন্দ প্রকাশ করেছেন। নব্বইয়ের দশকের জনপ্রিয় এই নায়িকার সঙ্গে ক্রিকেট তারকার এই পারিবারিক আড্ডার ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *