বিকেল ৫টায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের ভিআইপি প্রজেকশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান মজনুকে শপথ পাঠ করান সংস্থার উপদেষ্টা খোরশেদ আলম খসরু। পরে কমিটির অন্য সদস্যদের শপথবাক্য পাঠ করান সভাপতি নিজেই।
নতুন কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন লাল মোহাম্মদ। মহাসচিব শহীদুল্লাহ দুলাল, সহসম্পাদক খোরশেদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইসতাক রহমান, অর্থ সম্পাদক দিলীপ ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম খান এবং বৈদেশিক সম্পাদক হয়েছেন মমিনুল হক চৌধুরী সাঁচি। প্রচার ও দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন আজগর আলী।

কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন আনোয়ার হোসেন বুলু, এস এম আজহার, কামরুল আহমেদ পনির, মনিরুজ্জামান মনির, এ কে এম বুলবুল খান ও মো. ফারুক হোসেন তানভীর।
সংস্থার শীর্ষ দুই পদে থাকা দুই চলচ্চিত্রগ্রাহকের মৃত্যুর পর নতুন কমিটি দায়িত্ব নিল। গত ৪ জানুয়ারি মারা যান সংগঠনের সভাপতি আবদুল লতিফ বাচ্চু। এরপর ১১ এপ্রিল মারা যান সহসভাপতি আবু হেনা বাবলু। তাঁদের মৃত্যুর পরিপ্রেক্ষিতেই নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়।
শপথ অনুষ্ঠান শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, প্রযোজক-পরিবেশক সমিতি, পরিচালক সমিতিসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণের পর চলচ্চিত্রগ্রাহকদের পেশাগত স্বার্থ রক্ষা এবং দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় জানিয়েছেন নতুন কমিটির সদস্যরা।












