সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন নামঞ্জুর

Current IssueDhallywoodFilmsUPDATE

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি ও ঢাকাই সিনেমার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে ডনের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী তরিকুল ইসলাম জুয়েল। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ৯ আগস্ট ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ডনকে আটক করে। পরে সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সালমান শাহ হত্যা মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়। মামলায় ডনসহ একাধিক ব্যক্তিকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

দীর্ঘ তিন দশক ধরে রহস্য ও নানা প্রশ্নে আলোচিত এই মামলায় ডনের গ্রেপ্তার এবং এবার তার জামিন নামঞ্জুরের ঘটনা নতুন করে আলোচনায় এনেছে সালমান শাহর মৃত্যুর বিষয়টি।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *