বসয় ধরে রাখতে শুধু রূপ রুটিনে মনোযোগ দিলে হবে না। সঠিক জীবনযাপন ও খাদ্যাভ্যাস মেনে চলা জরুরি। এ জন্য ডার্মাটোলজিস্টের পাশাপাশি সার্টিফায়েড ডায়েটিশিয়ানদের পরামর্শ মেনে চলা উচিত। বিশেষজ্ঞ ডায়েটিশিয়ানের দেওয়া পরামর্শ অনুযায়ী এই ৭টি অ্যান্টি-এজিং টিপস অনুসরণ করলে ত্বক থাকবে উজ্জ্বল, টান টান আর সুস্থ। বয়স ত্রিশ পেরোনোর আগেই এই অভ্যাসগুলো শুরু করলে ত্বকে থাকবে আরও বেশি তরুণ।
১. প্রোটিন
প্রতিদিন শরীরের প্রতি কেজি ওজনের জন্য অন্তত এক গ্রাম প্রোটিন গ্রহণ করা উচিত। এটি শুধু পেশি শক্তিশালী রাখে না, বরং কোলাজেন তৈরি করে ত্বকের ক্ষত মেরামত করে এবং ত্বককে করে মসৃণ।
২. রেটিনল
৩. কোলাজেন সাপ্লিমেন্ট
ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে, আর্দ্রতা ধরে রাখতে এবং ভেতর থেকে মেরামত করতে কোলাজেন সাপ্লিমেন্ট কার্যকর। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ত্বকের ধরন জেনে কোলাজেন সাপ্লিমেন্ট গ্রহণ করা যায়। তবে বোভাইন কোলাজেন পেপটাইড সবচেয়ে বেশি জনপ্রিয়।
৪. প্রোবায়োটিকস
গাঁট হেলথ বা অন্ত্রের সুস্থতা ত্বকের জন্যও জরুরি। প্রতিদিন অন্তত একবার দই, পর্যাপ্ত পরিমাণ সবজি ও পানি খাওয়ার অভ্যাস করতে হবে। দইয়ের সঙ্গে রঙিন ফল, বাদাম ও বীজ মিশিয়ে নেওয়া যেতে পারে। যা একসঙ্গে দেয় পুষ্টি ও উজ্জ্বল ত্বক।











