পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের আহ্বানে নারীদের জন্য নিরাপদ শহরের দাবিতে অনুষ্ঠিত এই মিছিলে রাজনীতিবিদ ও সাধারণ মানুষের পাশাপাশি অংশ নেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইমন চক্রবর্তী ও চৈতি ঘোষালের মতো টালিউড তারকারা। সেখানে তারকাদের ‘কারার ঐ লৌহ কপাট’ গানের সুরে প্রতিবাদে কণ্ঠ মেলাতে দেখা যায়।

মিছিলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভিনদেশের নাগরিক হয়ে এমন রাজনৈতিক কর্মসূচিতে জয়ার অংশ নেওয়া নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তবে নারীদের নিরাপত্তার অধিকার রক্ষায় রাজপথে নেমে সোচ্চার হওয়ায় প্রশংসাও কুড়াচ্ছেন তিনি।

সমালোচনা ও প্রশংসা নিয়ে জয়া নিজে কোনো মন্তব্য না করলেও, কলকাতায় তার অভিনীত সাম্প্রতিক ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’ প্রেক্ষাগৃহে দারুণ সাফল্য উপভোগ করছে।










