উজ্জ্বল রহমানের পরিচালনায় নতুন টিভিসিতে নুসরাত ফারিয়া

UPDATE

গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজধানীর আধুনিক শুটিং স্পট স্টুডিও নাইন এন’ হাফ-এ দুই দিনব্যাপী শুটিংয়ের মধ্য দিয়ে টিভিসিটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। নতুন প্রজন্মের ফ্যাশন-সচেতন গ্রাহকদের কথা মাথায় রেখে স্টেপের সর্বশেষ ডিজাইনের পণ্যগুলোকে নান্দনিক ও আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে এতে।

নির্মাতা উজ্বল রহমান এর আগে এসএ টিভি ও আরটিভিতে ‘হাইট অব ফ্যাশন’, ‘লুক অ্যাট মি’, ‘গর্বিত বাবা’সহ বহু জনপ্রিয় অনুষ্ঠান পরিচালনা করেছেন। ফ্যাশন ও লাইফস্টাইলভিত্তিক অনুষ্ঠান নির্মাণে তাঁর অভিজ্ঞতার ছাপ থাকছে স্টেপের নতুন এই টিভিসিতেও। বিজ্ঞাপনচিত্রটিতে আধুনিক ফ্যাশন, ব্যক্তিত্ব, বন্ধুত্ব ও তারুণ্যের স্বতঃস্ফূর্ততাকে গুরুত্ব দিয়ে দৃশ্যগুলো সাজানো হয়েছে।

টিভিসিটির শিল্প নির্দেশনায় ছিলেন ‘আন্ধার’খ্যাত নসীব খান। তাঁর শিল্পভাবনায় শুটিং সেট, দৃশ্যের আবহ ও ভিজ্যুয়াল উপস্থাপনায় রাখা হয়েছে আধুনিক ও ফ্যাশননির্ভর নান্দনিকতা। বিজ্ঞাপনটির সামগ্রিক ভিজ্যুয়াল ভাষার সঙ্গে সামঞ্জস্য রেখে সেট ও প্রয়োজনীয় প্রপসের পরিকল্পনা করা হয়েছে।

টিভিসিতে নুসরাত ফারিয়ার সঙ্গে অংশ নিয়েছেন এ প্রজন্মের আরও কয়েকজন মডেল ও নৃত্য শিল্পী। পুরো আয়োজনজুড়ে ছিল ফ্যাশন, নাচ, সংগীত এবং সমসাময়িক লাইফস্টাইলের নানা অনুষঙ্গ। স্টেপের নতুন পণ্যগুলোর ডিজাইন ও ব্যবহারিক দিকের পাশাপাশি তরুণদের নিজস্ব স্টাইল ও আত্মবিশ্বাসকেও তুলে ধরা হয়েছে এই প্রচারণায়। নৃত্য পরিচালনা করেছেন নন্দিত কোরিওগ্রাফার আসাদ খান।

টিভিসিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, “স্টেপ ফুটওয়্যারের মতো একটি জনপ্রিয় দেশীয় ব্র্যান্ডের নতুন টিভিসিতে কাজ করতে পেরে আমি আনন্দিত। স্টেপ সবসময় আধুনিক ডিজাইন, মান ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে নতুন পণ্য নিয়ে আসে। এবারের টিভিসিতেও সেই আধুনিকতা ও নতুনত্ব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। শুটিংয়ের পুরো সময়টি ছিল বেশ আনন্দদায়ক। আশা করছি, টিভিসিটি দর্শকদের ভালো লাগবে এবং স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্যগুলোও সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।”

নতুন টিভিসি প্রসঙ্গে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, “স্টেপ ফুটওয়্যার সবসময় গ্রাহকদের রুচি, প্রয়োজন ও সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ডিজাইন ও মানসম্মত পণ্য উপহার দেওয়ার চেষ্টা করে আসছে। নতুন প্রজন্মের ফ্যাশন-সচেতন গ্রাহকদের কথা বিবেচনায় রেখে আমাদের সর্বশেষ পণ্যগুলোতে আধুনিক ডিজাইন, নান্দনিকতা, স্বাচ্ছন্দ্য ও ব্যবহারিকতার সমন্বয় করা হয়েছে। এসব বৈশিষ্ট্য আরও আকর্ষণীয়ভাবে গ্রাহকদের সামনে তুলে ধরতেই নতুন টিভিসিটি নির্মাণ করা হয়েছে।”

টিভিসিটির ডিওপি হিসেবে দায়িত্ব পালন করেছেন দেশসেরা সিনেমাটোগ্রাফার তাহসিন রহমান। ক্যামেরা সাপোর্ট দিয়েছে ফিহা মাল্টিমিডিয়া। পুরো নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিল দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা অ্যাড সাইন। স্টেপ ফুটওয়্যার সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ডিজাইন, মানসম্মত উপকরণ ও আরামের সমন্বয়ে নতুন পণ্য বাজারে আনার পাশাপাশি সৃজনশীল প্রচারণার মাধ্যমে গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে গুরুত্ব দিয়ে আসছে। নতুন এই টিভিসি সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি নতুন সংযোজন। টিভিসিটি শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হবে।

 

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *