বাবা হারালেন গায়িকা সালমা

UPDATE

নিজের ফেসবুক পোস্টে সালমা লেখেন, ‘আমার আব্বা আর নেই।’ বাবার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও স্বজনদের মধ্যে। তবে ফজলুল হকের মৃত্যুর কারণ এবং জানাজা ও দাফনের সময় ও স্থান সম্পর্কে এখনো পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে সাম্প্রতিক সময়ে গান নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছিলেন সালমা। সম্প্রতি সংগীতশিল্পী ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার সঙ্গে ‘প্রেম লীলা’ শিরোনামের একটি দ্বৈত গান প্রকাশিত হয়েছে তাঁর। গ্রামবাংলার ঐতিহ্য ও ভালোবাসার গল্পকে কেন্দ্র করে নির্মিত গানটির ভিডিও দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

দীর্ঘ বিরতির পর গুরু শফি মণ্ডলের লেখা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ শিরোনামের একটি লালনগীতির রেকর্ডিংও শেষ করেছেন সালমা। গানটি আসন্ন দুর্গাপূজায় প্রকাশের কথা রয়েছে।

এ ছাড়া রোহান রাজের আলোচিত গান ‘মানুষ বড়ই স্বার্থপর’-এর নতুন আয়োজনেও কণ্ঠ দিয়েছেন তিনি। সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজের সঙ্গে গাওয়া গানটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। আজ (১৭ সেপ্টেম্বর) গানটি প্রকাশের কথা ছিল।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *