প্লে-বয়দের কি অপরাধবোধ হয়?- ইশা রিখি

UPDATE

অনুষ্ঠানে প্রতিযোগী কুশল তনওয়ার গুল্লুকে নিয়ে আলোচনা করছিলেন অতিথিরা। তাকে অনেকে ‘রেড ফ্ল্যাগ’ বললেও ইশা মজা করে বলেন, ‘এত ভালো রেড ফ্ল্যাগ কি কখনো দেখেছ?’ এর জবাবে নিজের অভিজ্ঞতার কথা টেনে ইশা বলেন, ‘আমি আমার জীবনে এর চেয়েও বড় রেড ফ্ল্যাগ দেখেছি।’

এরপর সম্পর্কের ক্ষেত্রে প্রতারণা ও ‘প্লে-বয়’ স্বভাবের মানুষদের নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জানতে চান, যারা সম্পর্কে প্রতারণা করে বা একাধিক সম্পর্কে জড়ায়, তারা কি কখনো অপরাধবোধে ভোগে? তাদের জীবনে কি সত্যিই ‘মুভ অন’ বলে কোনো বিষয় থাকে? ইশার এই মন্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা। অনেকেই মনে করছেন, তার কথার আড়ালে হয়তো বাদশার প্রসঙ্গই ছিল। কেউ কেউ সরাসরি প্রশ্ন তুলেছেন, ইশা কি তার সাবেক স্বামীকেই ‘প্লে-বয়’ হিসেবে ইঙ্গিত করেছেন?

দীর্ঘদিন ব্যক্তিগত জীবন আড়ালে রাখার পর গত মার্চে বাদশা ও ইশা রিখির বিয়ের খবর প্রকাশ্যে আসে। পরে ইনস্টাগ্রামের ‘আস্ক মি এনিথিং’ পর্বে ইশা নিজেই বাদশার সঙ্গে তার বিয়ের কথা নিশ্চিত করেন। তবে সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। চলতি বছরের ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান বাদশা ও ইশা।

বিচ্ছেদের পর এবার ‘বিগ বস ২০’-এর মঞ্চে ইশার মন্তব্য নতুন করে তাদের সম্পর্কের বিষয়টি আলোচনায় নিয়ে এসেছে।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *