কন্যাসন্তানের বাবা হয়েছেন তানজিব সরোয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের একটি ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন তিনি নিজেই। সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তানজিব সরোয়ার লেখেন, “আলহামদুলিল্লাহ। কন্যা সন্তানের বাবা হলাম।” একই পোস্টে তিনি জানান, সন্তান আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বিশেষ রহমত ও বরকত। মেয়ের আগমনে তাদের ঘরে রহমতের ফেরেশতা ও আলো এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টের সঙ্গে স্ত্রী ও নবজাতককে ঘিরে হাসপাতালের একটি ছবি শেয়ার করেছেন তানজিব। ছবিতে তাকে স্ত্রীর পাশে হাসপাতালে দেখা যায়।
নতুন অতিথির জন্য সবার কাছে দোয়া চেয়ে তানজিব লেখেন, “সবাই তার জন্য দোয়া করবেন।”
তানজিবের এই সুখবরের পর তার শুভাকাঙ্ক্ষী ও অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন।












