ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি বিশেষ এই গানটির শিরোনাম ‘আজ পাড়ায় পাড়ায় ঘরে ঘরে একটা কথা বলে যাই’। গানটির কথা লিখেছেন রাশেদুল হাসান। এতে সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অপু আমান।
দীর্ঘদিন ধরে গান গাওয়ার পাশাপাশি টুকটাক সুর করলেও বাংলাদেশ বেতারের সঙ্গীত পরিচালক হিসেবে এটিই অপু আমানের প্রথম আনুষ্ঠানিক কাজ। আর তাঁর সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় শিল্পী মিজান মাহমুদ রাজীব।

ডেঙ্গুর প্রকোপ ও এর প্রতিরোধ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই গানটি তৈরি করা হয়েছে। সচেতনতামূলক বার্তা সহজে মানুষের কাছে পৌঁছে দিতে গানের মাধ্যমকে বেছে নেওয়া হয়েছে। বাংলাদেশ বেতারের উদ্যোগে তৈরি গানটি শিগগিরই সম্প্রচার করা হবে। এর মধ্য দিয়ে সঙ্গীত পরিচালক হিসেবে অপু আমানের নতুন যাত্রাও শুরু হচ্ছে বাংলাদেশ বেতারের আনুষ্ঠানিক প্ল্যাটফর্মে।
গানটি নিয়ে অপু আমান ও সংশ্লিষ্ট শিল্পীদের প্রত্যাশা, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তাটি গানের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।












