প্রতিদিন ১৮ ঘণ্টা শুটিং করে আলোচনায় প্রীতি জিনতা

FilmsUPDATE

প্রায় এক দশকের বিরতি পেরিয়ে সম্প্রতি ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরেছেন প্রীতি। এবার কুনাল খেমুর পরিচালনায় ‘ভাইব’ সিনেমায় দেখা যাবে তাকে। ২ সেপ্টেম্বর মুম্বাইয়ে সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দীর্ঘ কর্মঘণ্টা নিয়ে কথা বলেন প্রীতি। তিনি জানান, যুক্তরাষ্ট্রে থাকা সন্তানদের কাছে দ্রুত ফিরতে চেয়েছিলেন। সে কারণেই ভারতে অবস্থানের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রতিদিন প্রায় ১৮ ঘণ্টা শুটিং করেছেন।

 

প্রীতি বলেন, দীর্ঘ সময় কাজ করলেও এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই। কারণ, তিনি নির্দিষ্ট সময়ের জন্য ভারতে এসেছিলেন এবং যত দ্রুত সম্ভব শুটিং শেষ করে সন্তানদের কাছে ফিরতে চেয়েছিলেন। বলিউডে তারকাদের কর্মঘণ্টা নিয়ে সাম্প্রতিক সময়ে বিতর্ক বেশ জোরালো হয়েছে। বিশেষ করে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কাজের সময় নিয়ে অবস্থানের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

‘ভাইব’ সিনেমায় প্রীতি জিনতার সঙ্গে অভিনয় করেছেন স্পর্শ শ্রীবাস্তব, বংশিকা ধীর, যশপাল শর্মা ও দিনেশ লাল যাদব। কুনাল খেমু ও চিরাগ নিহালানি প্রযোজিত সিনেমাটি আগামী ১৮ সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *