সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক

UPDATE

সম্প্রতি নিজের ফেসবুক পেজে সমুদ্রসৈকত থেকে দুটি ছবি শেয়ার করেন দীঘি। ছবিতে বেশ সাদামাটা ও স্বাভাবিক সাজে দেখা গেছে তাকে। সমুদ্রের নীল জল আর বালুচরের পটভূমিতে তার নতুন লুকও প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি এসেছি সাগর পাড়ে ‘গো প্লান’-এর সাথে।’ এরপরই শুরু হয় নানা আলোচনা। অনেক ভক্ত ছবির প্রশংসা করার পাশাপাশি জানতে চান, কক্সবাজারে কি নতুন কোনো কাজের শুটিং করতে গেছেন দীঘি?

তবে আপাতত কাজটির বিস্তারিত প্রকাশ করতে চাইছেন না অভিনেত্রী। জানা গেছে, শুটিংয়ের উদ্দেশ্যেই বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন তিনি। কিন্তু কোন সিনেমা, ওয়েব সিরিজ কিংবা অন্য কোনো প্রজেক্টের জন্য সেখানে গেছেন, তা এখনো প্রকাশ্যে আনেননি।

নতুন কাজ সম্পর্কে জানতে চাইলে দীঘি বলেন, ‘অপেক্ষা করুন, সময় হলে জানতে পারবেন।’ তার এই বক্তব্যের পর রহস্য আরও বেড়েছে। ফলে কক্সবাজারে দীঘি ঠিক কী কাজ করছেন, সেটি নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের কাজ ও ব্যক্তিজীবনের বিভিন্ন মুহূর্তের ছবি-ভিডিও প্রকাশ করেন দীঘি। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে সমুদ্রপাড়ের ছবির সঙ্গে নতুন কাজের ইঙ্গিত থাকায় পোস্টটি বাড়তি নজর কেড়েছে।

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করা দীঘি পরবর্তী সময়ে নায়িকা হিসেবেও বড় পর্দায় কাজ করেছেন। সময়ের সঙ্গে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছেন এই অভিনেত্রী। এবার কক্সবাজার থেকে প্রকাশ করা নতুন লুকের আড়ালে কী চমক অপেক্ষা করছে, সেটিই এখন দেখার বিষয়।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *