গান ও ভিডিওতে প্রেমের আবেগের পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে। দেশীয় পোশাক, লোকজ সাজসজ্জা ও বাঙালি সংস্কৃতির নানা উপাদানের ব্যবহারে ভিডিওটিতে ভিন্নধর্মী আবহ তৈরি করা হয়েছে।
‘প্রেম লীলা’র কথা লিখেছেন গীতিকার নির্মল দাস। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা। সালমা ও বিপ্লব সাহার ভিন্নধর্মী দ্বৈত কণ্ঠে গানটি পেয়েছে আলাদা মাত্রা। তাদের কণ্ঠে প্রেমের আবেগ ও অনুভূতিকে আরও গভীরভাবে উপস্থাপন করা হয়েছে। গানটির মিউজিক ভিডিও পরিচালনাও করেছেন বিপ্লব সাহা। চিত্রগ্রহণ করেছেন অনিক চন্দা। মেকআপে ছিলেন জাকারিয়া মাসুদ রনি, সম্পাদনা করেছেন রাকিব আহমেদ এবং কালার গ্রেডিং করেছেন এস. এম. তুষার।

ভিডিওজুড়ে দেশীয় পোশাক, নান্দনিক সেট, লোকজ সাজসজ্জা ও ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গ ব্যবহার করা হয়েছে। ফলে গানের পাশাপাশি এর দৃশ্যায়নেও ফুটে উঠেছে দেশীয় সংস্কৃতির ছাপ।

ইতোমধ্যে ‘প্রেম লীলা’ গানটির শুভমুক্তি হয়েছে। শ্রোতা-দর্শকরা বিশ্বরঙের অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে গানটির মিউজিক ভিডিও দেখতে পারবেন।












