সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে সপ্তাহব্যাপি আয়োজন

FilmsUPDATE

দীপ্ত টিভি সূত্রে জানা গেছে, ৫ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে সালমান শাহ অভিনীত একটি করে সিনেমা।

 

আয়োজনের প্রথম দিন ৫ সেপ্টেম্বর দেখানো হবে শাহ আলম কিরণ পরিচালিত ‘বিচার হবে’। সিনেমাটিতে সালমান শাহ ও শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।

 

৬ সেপ্টেম্বর প্রচারিত হবে এম এ খালেদ পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’। এতে সালমান শাহ ও শাবনূরের পাশাপাশি অভিনয় করেছেন সোনিয়া, রাজীব, ডলি জহুর ও আবুল হায়াত।

৭ সেপ্টেম্বর দর্শক দেখতে পাবেন শিবলি সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’। সিনেমাটিতে সালমান শাহ ও শাবনূরের সঙ্গে রয়েছেন কাঞ্চি, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।

 

৮ সেপ্টেম্বর প্রচারিত হবে মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’। এতে সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ, আলীরাজ ও তমালিকা কর্মকার।

 

৯ সেপ্টেম্বর থাকছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’। এতে সালমান শাহ ও শাবনূরের পাশাপাশি অভিনয় করেছেন ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা।

১০ সেপ্টেম্বর প্রচারিত হবে রেজা হাসমত পরিচালিত ‘প্রেম পিয়াসী’। সিনেমাটিতে সালমান শাহ ও শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন আনোয়ারা, রাজীব ও মিশা সওদাগর।

আয়োজনের শেষ দিন ১১ সেপ্টেম্বর দেখানো হবে বাদল খন্দকার পরিচালিত ‘স্বপ্নের পৃথিবী’। এতে সালমান শাহ ও শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন রাজীব, ববিতা ও রাইসুল ইসলাম আসাদ।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। অল্প সময়ের ক্যারিয়ারে তিনি অভিনয় করেন ২৭টি সিনেমায়। স্বল্প সময়েই ঢাকাই চলচ্চিত্রে তৈরি করেন নিজের স্বতন্ত্র অবস্থান।

মৃত্যুর তিন দশক পরও সালমান শাহর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। তার অভিনীত সিনেমা, গান ও চরিত্র এখনো দর্শকের কাছে সমানভাবে আলোচিত। ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দীপ্ত টিভির এই আয়োজনের মাধ্যমে আবারও তার জনপ্রিয় সিনেমাগুলো দেখার সুযোগ পাবেন দর্শক।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *