শাবনূরকে বিয়ের গুঞ্জনে কি বলেছিলেন সালমান এর বাবা?

DhallywoodFilmsUPDATE

১৯৯৬ সালের ১৯ জুলাই ঢাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন সালমান শাহ। প্রযোজক সমিতির নিষেধাজ্ঞা এবং তাকে ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতেই ওই আয়োজন করা হয়েছিল। সেখানেই শাবনূরের সঙ্গে বিয়ের গুঞ্জনের প্রসঙ্গ ওঠে।

সালমান শাহ তখন জানান, কয়েকটি সাপ্তাহিক পত্রিকায় তার ও শাবনূরের বিয়ে নিয়ে খবর প্রকাশিত হয়েছে, যা সত্য নয়। শাবনূরকে তিনি ছোট বোনের মতো দেখেন এবং তাকে স্নেহ করেন বলেও জানান। একই সঙ্গে নিজের বৈবাহিক অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, তিনি বিবাহিত।ছেলের বক্তব্যের পর একই বিষয়ে কথা বলেন সালমান শাহর বাবা এ কিউ চৌধুরী। তিনি জানান, নিজের সন্তানকে তিনি ভালোভাবেই চেনেন। শাবনূরকেও তিনি চেনেন। তাই ছেলের বিরুদ্ধে এমন ধরনের খবরকে তিনি বিশ্বাসযোগ্য মনে করেননি।

 

গুঞ্জন প্রসঙ্গে এ কিউ চৌধুরীর ভাষ্য ছিল, ‘আমি আমার সন্তানকে জানি। শাবনূরকেও আমি চিনি। সালমান এ কাজ করতেই পারে না। নিশ্চয়ই কেউ ওর বিরুদ্ধে চক্রান্তে নেমেছে।’ সালমান শাহর মৃত্যুর বহু বছর পরও তার সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ কমেনি। তাদের জুটি, অভিনীত সিনেমা এবং সেই সময়ের নানা আলোচনা এখনো ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসের আলোচিত অধ্যায় হয়ে আছে।

এদিকে ওই সময় সালমান শাহকে ঘিরে আরও একটি বিষয় আলোচনায় ছিল। ১৯৯৬ সালের এপ্রিলে একটি মন্তব্যকে কেন্দ্র করে প্রযোজক সমিতি তাকে দুই সপ্তাহের জন্য এফডিসিতে নিষিদ্ধ করেছিল। ‘আগে জানলে টাকা দিয়ে পুরস্কার কিনতাম’ এমন মন্তব্যের জেরেই ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলে সে সময়ের সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *