২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে সিনেমাটি। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়ে শরিফুল রাজ লিখেছেন, ‘ভালোবাসার গল্প অনেক হয়েছে। এবার গল্পটা একটু সময়ের সঙ্গে হোক।’

বুড়িগঙ্গা টকিজের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির প্রযোজনা করছেন নির্মাতা ও প্রযোজক তানিম নূর। প্রতিষ্ঠানটির তৃতীয় চলচ্চিত্র এটি। সিনেমাটির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তরুণ নির্মাতা আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের।
নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচলিত রোমান্টিক গল্পের বাইরে গিয়ে সময়ের জটিল সমীকরণ ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে কেন্দ্র করে সাজানো হয়েছে সিনেমাটির গল্প। এতে রাজ ও সাবিলাকে দেখা যাবে ভিন্নধর্মী দুটি চরিত্রে। তাদের লুকেও থাকছে পরিবর্তন।

এর আগে গত ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন রাজ ও সাবিলা। সেই জুটির পর্দার রসায়ন দর্শকদের আগ্রহ তৈরি করেছিল। এবার সম্পূর্ণ ভিন্ন গল্প ও চরিত্র নিয়ে তাদের প্রত্যাবর্তন নতুন সিনেমাটি ঘিরে কৌতূহল বাড়িয়েছে।












