‘শিল্প কোনো পাপ নয়’, মূল্যবোধ নিয়ে সরব প্রভা

DhallywoodDramaUPDATE

প্রভা লিখেছেন, কোনো পরিচয় যদি একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দেয়, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করা উচিত।

সংস্কৃতি অঙ্গনে আসার ক্ষেত্রে শিক্ষা ও মূল্যবোধের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, অশিক্ষা, অজ্ঞতা ও সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কারও সংস্কৃতিচর্চায় আসা উচিত নয়। যারা এই অঙ্গনে আসবেন, তাদের শিক্ষা, মূল্যবোধ ও সংস্কৃতিবোধের পাশাপাশি নিজের পরিচয়ের প্রতিও সম্মান থাকা প্রয়োজন।

 

 

প্রভার ভাষ্য, অভিনয় বা সাংস্কৃতিক কর্মকাণ্ড কারও ভালো না লাগলে তিনি সেই পেশা থেকে সরে যেতে পারেন। কিন্তু সে কারণে শিল্প বা শিল্পীর পরিচয়কে অসম্মান করার অধিকার কারও নেই।

শিল্পীর মর্যাদা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে প্রভা বলেন, ‘শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়। শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’

প্রভার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও তাঁর পোস্টে তিনি কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি বা সরাসরি কাউকে উদ্দেশ করে কিছু বলেননি। তবে সাম্প্রতিক সময়ে এক অভিনেত্রীর অভিনয় ছেড়ে দেওয়া এবং শিল্পীজীবন নিয়ে করা কিছু মন্তব্যের প্রেক্ষাপটে তাঁর বক্তব্যটি এসেছে বলে অনেকে মনে করছেন।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *