ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তিশা

DramaUPDATE

রোববার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান তিশা। পরে তাঁর সঙ্গে কথা বলে দুর্ঘটনার বিস্তারিত জানতে পারে প্রথম আলো।

তিশা জানান, শ্রীমঙ্গলে একটি নাটকের শুটিং শেষ করে তাঁরা ঢাকার পথে রওনা হয়েছিলেন। ওই নাটকে তাঁর সহশিল্পী ছিলেন অভিনেতা মোশাররফ করিম। তবে শুটিং শেষে মোশাররফ করিম তাঁদের সঙ্গে ফেরেননি।

তিশার ভাষ্য অনুযায়ী, ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছাকাছি পৌঁছালে হঠাৎ একটি পিকআপ তাঁদের গাড়িতে ধাক্কা দেয়। সংঘর্ষের পর চালক পিকআপটি থামানোর পরিবর্তে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

পরে পিকআপটিকে আটকাতে তিশাদের গাড়ির লোকজন সেটির পিছু নেন। একটি মোটরসাইকেলও পিকআপটির পিছু নেয়। একপর্যায়ে সেটিকে আটকানো সম্ভব হয় এবং ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয়।

দুর্ঘটনার ভয়াবহতা সম্পর্কে তিশা বলেন, এটি খুবই গুরুতর ধরনের দুর্ঘটনা ছিল। অল্পের জন্য বড় বিপদ থেকে তাঁরা রক্ষা পেয়েছেন।

এ ঘটনায় তিশাদের গাড়ির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত দুর্ঘটনায় কারও আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *