১১ কেজি ওজন বেড়েছে, তবু মন থেকে উপভোগ করছি- সামান্থা

UPDATE

একজন মা তার ‘মম ব্রেইন’-এর অভিজ্ঞতা শেয়ার করে জানান, কখনো কোনো কথা বলতে শুরু করেও শেষ পর্যন্ত তিনি কী বলতে চেয়েছিলেন, সেটিই ভুলে যান। সেই কথায় সামান্থা জানান, এমন অভিজ্ঞতার জন্য তিনিও অপেক্ষা করছেন।

আরেক নতুন মা সন্তানকে খাওয়ানো, ঢেঁকুর তোলানো, কোলে দোলানো এবং একই কাজ বারবার করার অভিজ্ঞতা জানালে সামান্থার মন্তব্য, পুরো বিষয়টি শুনেই তার কাছে ২৪ ঘণ্টার চাকরির মতো মনে হচ্ছে।

 

মাতৃত্বের এই সময়টা তিনি উপভোগ করছেন কি না এক ভক্তের এমন প্রশ্নের জবাবে সামান্থা বলেন, তিনি পুরো বিষয়টি মন থেকে উপভোগ করছেন। এমনকি এই অভিজ্ঞতা তাকে কতটা শক্তিশালী অনুভব করাচ্ছে, সেটিও প্রকাশ করেছেন অভিনেত্রী। তার ধারণা ছিল, পুরো সময়টা হয়তো অনেক বেশি চাপের মধ্যে কাটবে। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি।

মাতৃত্ব নিয়ে সামান্থার এই খোলামেলা কথাবার্তা এরই মধ্যে ভক্তদের নজর কেড়েছে। গর্ভাবস্থার পাশাপাশি সন্তানের নাম নিয়েও এক ভক্ত প্রশ্ন করেছিলেন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানাননি অভিনেত্রী।

এর আগে জুনে সামান্থার মা হওয়ার খবর প্রকাশ্যে আসে। নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি। চলতি বছরের শেষ দিকে তাদের সন্তান জন্ম নেওয়ার কথা রয়েছে। বর্তমানে অভিনয় থেকে বিরতিতে রয়েছেন সামান্থা।

মাতৃত্বের এই নতুন অভিজ্ঞতা নিয়ে সামান্থার ইতিবাচক মনোভাব এবং ভক্তদের সঙ্গে সরাসরি নিজের অনুভূতি ভাগ করে নেওয়া এরই মধ্যে সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *