নেপালে আকস্মিক বন্যা, নিরাপদ আছেন অপু বিশ্বাস ও ‘শিকার’ টিম

InternationalUPDATE

বুধবার (২৬ আগস্ট) নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শত শত পর্যটক, শ্রমিকসহ অনেকে নিখোঁজ রয়েছেন। বন্যায় দেশটির বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় যোগাযোগ ও ভ্রমণ ব্যবস্থাও ব্যাহত হয়েছে।

এদিকে ‘শিকার’ সিনেমার শুটিংয়ের কাজে অপু বিশ্বাসসহ পুরো টিম বর্তমানে নেপালে অবস্থান করছেন। দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাদের নিরাপত্তা নিয়ে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় অপু বিশ্বাস জানান, মহান আল্লাহর রহমতে ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে রয়েছেন।

অপু বিশ্বাস লেখেন, ‘ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না।’

সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।’

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *