প্রভার ব্যক্তিগত জীবন নিয়ে অবশ্য এর আগেও নানা সময়ে আলোচনা হয়েছে। চলতি বছরের এপ্রিলে অনামিকায় আংটি পরা ছবি প্রকাশের পর তার বাগদান নিয়ে গুঞ্জন ছড়ায়। পরে হাতে ফুল ও হীরার আংটি পরা আরও একটি ছবি সেই জল্পনা বাড়িয়ে দেয়। তবে এসব ছবি তার বিয়ে বা সম্পর্কের আনুষ্ঠানিক প্রমাণ নয়।

এর আগে জানুয়ারিতে এক ফেসবুক লাইভে বিয়ে ও বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেন প্রভা। তিনি জানান, বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং জীবনে যা ঘটার, তা যথাসময়েই ঘটবে। ব্যক্তিগত বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ নিয়েও বিরক্তি প্রকাশ করেন তিনি।
এদিকে নেপাল ভ্রমণের সময় একাধিক ছবি এবং রহস্যময় পোস্ট ঘিরেও প্রভার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হয়েছে। জুলাইয়ের শেষ দিকে দেওয়া এক আবেগঘন পোস্টেও তিনি কারও উদ্দেশে ভালোবাসার কথা লিখেছিলেন, তবে কাকে উদ্দেশ করে তা জানাননি।

সব মিলিয়ে বিভিন্ন ছবি ও পোস্ট ঘিরে প্রভার সম্পর্ক ও বিয়ে নিয়ে নানা জল্পনা থাকলেও তৃতীয় বিয়ের খবর সরাসরি অস্বীকার করেছেন অভিনেত্রী। তাই আপাতত বিষয়টি গুঞ্জন হিসেবেই থাকছে।










