ভোটে এগিয়ে দিন সামানজারকে, হাতছানি দিচ্ছে মিস ওয়ার্ল্ডের টপ ৬!

Fashion WorldInternationalUPDATE

সম্প্রতি একটি ফটোশুটে অফ-হোয়াইট অফ-দ্য-শোল্ডার গাউনে দেখা যায় সামানজারকে। গাউনটিতে ছিল থাই স্লিটের নকশা। স্নিকার্স ও পরিপাটি আপডুর সঙ্গে সাজটি বেশ স্বতন্ত্র হয়ে উঠেছিল।

অন্য একটি লুকে সাদা হলটারনেক অ্যাসিমেট্রিক লং টপের সঙ্গে বেইজ ফ্লেয়ার প্যান্ট পরেছিলেন তিনি। পনিটেইল ও হালকা গ্ল্যাম মেকআপে এই সাজেও প্রশংসা পেয়েছেন বাংলাদেশের এই প্রতিযোগী।

তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ‘টপ মডেল’ পর্বের একটি লুক। ‘দ্য গ্রিন ওয়ার্ল্ড’ থিমকে সামনে রেখে সোনালি রঙের ঝলমলে গাউনে মঞ্চে হাজির হন সামানজার। গাউনটিতে ছিল সিকুইনের কাজ। সঙ্গে কেপ স্লিভ ও বড় আকারের ডোনাট এক্সটেনশন তাঁর উপস্থিতিতে যোগ করেছে আলাদা মাত্রা। মেকআপে ছিল সেমি-ম্যাট গ্ল্যাম আবহ, আর চুলে ছিল আপডু।

 

ভোটের লড়াইয়েও ভালো অবস্থানে

মঞ্চের পাশাপাশি পিপলস চয়েস ভোটেও ভালো অবস্থানে রয়েছেন সামানজার। সর্বশেষ ভোটের তালিকায় তিনি ১২তম অবস্থানে রয়েছেন।

এই ভোট বাংলাদেশের প্রতিনিধির জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ পিপলস চয়েসে জয়ী প্রতিযোগী সরাসরি মিস ওয়ার্ল্ডের টপ ৬-এ জায়গা করে নেওয়ার সুযোগ পাবেন। ফলে সামানজারকে এগিয়ে নিতে দর্শকদের ভোট বড় ভূমিকা রাখতে পারে।

যেভাবে ভোট দেবেন

সামানজারকে ভোট দিতে প্রথমে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ১জোন অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপে সাইন আপ অথবা লগ ইন করতে হবে।

অ্যাপে গিয়ে ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’ ইভেন্টটি সার্চ করতে হবে। এরপর তালিকা থেকে বাংলাদেশ নির্বাচন করে সামানজার সাঈদের জন্য ফ্রি ভোট দেওয়া যাবে।

চূড়ান্ত পর্বের আগে প্রতিযোগিতার প্রতিটি ধাপেই নিজের উপস্থিতি দিয়ে আলোচনায় রয়েছেন সামানজার। এখন ভোটের মাঠে বাংলাদেশের এই প্রতিনিধিকে কতটা এগিয়ে নিতে পারেন দেশের দর্শকেরা, সেটিই দেখার অপেক্ষা।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *