দিল্লির নদী উৎসবে বাংলাদেশের ‘পানকৌড়ি’

EventsFilms

২০১৯ সালে ‘পানকৌড়ি’র নির্মাণকাজ শুরু করেন জাফর মুহাম্মদ। দীর্ঘ প্রায় ছয় বছর পর ২০২৫ সালে শেষ হয় প্রামাণ্যচিত্রটির নির্মাণ। পঞ্চগড়ের করতোয়া নদী এবং এই নদী থেকে পাথর সংগ্রহ করে জীবনের ৫৫ বছর কাটিয়ে দেওয়া মুজিবুর রহমানকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এটি।

১৮ মিনিট ১৭ সেকেন্ড দৈর্ঘ্যের ‘পানকৌড়ি’ নির্মিত হয়েছে পর্যবেক্ষণধর্মী ধারায়। ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলার সময়ই এর প্রধান চরিত্র মুজিবুর রহমান মারা যান। মুক্তির পর বিভিন্ন উৎসবেও প্রশংসা পেয়েছে প্রামাণ্যচিত্রটি। গত বছর আওয়ার ফিল্মস শর্টস ফেস্ট এবং চট্টগ্রাম আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসবে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জেতে ‘পানকৌড়ি’। পাশাপাশি ১২তম কলকাতা পিপলস ফিল্ম ফেস্টিভ্যাল ও ২০২৬ সালের কেরালা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শনের জন্য নির্বাচিত হয় ছবিটি।

দিল্লির নদী উৎসবে নির্বাচিত হওয়া প্রসঙ্গে নির্মাতা জাফর মুহাম্মদ বলেন, ‘পানকৌড়ি’ নির্মিত হয়েছে বাংলাদেশ ও ভারতের আন্তসীমান্ত নদী করতোয়া এবং এর স্রোতের সঙ্গে প্রবাহিত আমাদের সম্মিলিত স্মৃতিকে কেন্দ্র করে। নদী ও নদীঘেঁষা মানুষের জীবনই এখানে তুলে ধরা হয়েছে। তাই দিল্লির নদী উৎসবে ছবিটি প্রদর্শনের জন্য নির্বাচিত হওয়ায় ভালো লাগছে।’

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *