‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’: রোমেল

Music WorldUPDATE

গত শুক্রবার চট্টগ্রামের প্রবর্তক মোড়ের ‘রূপালী গিটার’ চত্বরে ‘উত্তরাধিকার’ অ্যালবাম বাতিলের দাবিতে মৌন প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করে ‘ভয়েস ফর এবি’। এতে স্থানীয় বিভিন্ন ব্যান্ডের শিল্পী, মিউজিশিয়ান ও সংগীতপ্রেমীরা অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোমেলও।

রোমেল বলেন, আইয়ুব বাচ্চুর গানগুলোর সঙ্গে তাঁর ব্যক্তিগত ও সংগীতজীবনের গভীর সম্পর্ক রয়েছে। এলআরবিতে থাকাকালে অসংখ্যবার মঞ্চে এসব গান আইয়ুব বাচ্চুর সঙ্গে পরিবেশন করেছেন তিনি। ফলে নতুন আয়োজনে গানগুলো শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিশেষ করে ‘ঘুমন্ত শহর’ ও ‘কষ্ট কাকে বলে’ গান দুটির নতুন আয়োজন নিয়ে আপত্তি জানান রোমেল। তাঁর ভাষায়, ‘ঘুমন্ত শহর’ শোনার পর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। একই অনুভূতি হয়েছে ‘কষ্ট কাকে বলে’ গানটির ক্ষেত্রেও।

 

তবে আইয়ুব বাচ্চুর গান নতুন প্রজন্মের শিল্পীরা গাইতে পারবেন না এমনটা মনে করেন না রোমেল। তাঁর মতে, নতুন সংগীতায়োজন হতে পারে, কিন্তু সেখানে মূল শিল্পীর প্রতি যথাযথ সম্মান থাকতে হবে।

এ ক্ষেত্রে গানগুলোর গীতিকার ও দেশের জ্যেষ্ঠ সংগীতশিল্পীদের সঙ্গে আলোচনা করে কাজটি করা যেত বলেও মনে করেন তিনি। হামিন আহমেদ, টিপু, পার্থ দাসসহ অভিজ্ঞ মিউজিশিয়ানদের সঙ্গে পরামর্শ করে গানগুলোর নতুন আয়োজন করা হলে বিষয়টি আরও গ্রহণযোগ্য হতে পারত বলে মন্তব্য করেন রোমেল।

 

 

এদিকে ‘উত্তরাধিকার’ নিয়ে শুধু রোমেল নন, গানগুলোর কয়েকজন গীতিকারও আপত্তি জানিয়েছেন। অনুমতি ছাড়া এবং মানসম্মতভাবে উপস্থাপন না করার অভিযোগ তুলে তাঁরা প্রতিবাদ করেছেন। বিতর্কের মধ্যেই অ্যালবামের দুটি গান ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

গত ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে ‘উত্তরাধিকার’ প্রকল্পের প্রথম গান প্রকাশ করা হয়। পরিকল্পনা ছিল প্রতিদিন একটি করে গান প্রকাশের। তবে সাতটি গান প্রকাশের পর নতুন গান প্রকাশ আপাতত বন্ধ রয়েছে।

এরই মধ্যে কানিজ সুবর্ণার কণ্ঠে ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’ এবং অদিত রহমানের গাওয়া ‘ঘুমন্ত শহর’ গান দুটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে আইয়ুব বাচ্চুর গান নিয়ে নতুন এই আয়োজনকে ঘিরে বিতর্ক আরও জোরালো হয়েছে।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *