ঢাকায় কনসার্ট ‘সকারামা’, গাইবে চার ব্যান্ড

EventsMusic WorldUPDATE
ফুটবল উন্মাদনা ও কনসার্টের সুরের মেলা এবার একই মঞ্চে পেতে যাচ্ছে ঢাকার দর্শক। আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ আয়োজিত কনসার্ট ‘সকারামা’।
লিংক ৩ এবং অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেডের যৌথ পরিচালনায় আয়োজিত এই বিকেলের কনসার্টটি বেলা ৩টা থেকে শুরু হবে। এবারের আসরের মূল চমক হিসেবে উপস্থিত থাকছেন ১৯৯০ ও ১৯৯৪ সালের আর্জেন্টিনা দলের বিশ্বকাপ কাঁপানো তারকা ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া।
একই মঞ্চে সুরের দোলা দিতে প্রস্তুত দেশের জনপ্রিয় চার ব্যান্ড আর্টসেল, চিরকুট, নেমেসিস এবং অড সিগনেচার।
এমন বৈশ্বিক ক্রীড়া তারকার উপস্থিতিতে গাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ব্যান্ড দলগুলো। ইতোমধ্যেই ইভেন্টটির টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এ। দর্শক সুবিধার্থে আয়োজকরা ৩টি ক্যাটাগরিতে টিকিট নির্ধারণ করেছেন:
• সিলভার: ২,০০০ টাকা
• গোল্ড: ৩,০০০ টাকা
• প্লাটিনাম: ১০,০০০ টাকা

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *