প্যারিসের গণ্ডি পেরিয়ে ইউরোপজুড়ে প্রিয়ন্তী

DramaFilmsUPDATE

ভ্রমণের শুরুটা হয় নেদারল্যান্ডস দিয়ে। দেশটির আমস্টারডাম, রটারডাম, দ্য হেগ, গিথুর্ন ও জ্যানসে স্কানসের মতো জনপ্রিয় জায়গাগুলো ঘুরে দেখেছেন তিনি। সমুদ্রের প্রতি বিশেষ আকর্ষণ থাকায় হোক ভ্যান হল্যান্ডেও সময় কাটিয়েছেন এই অভিনেত্রী।

এরপর পাড়ি দেন ফ্রান্সে। প্যারিসের ব্যস্ত শহুরে পরিবেশের পাশাপাশি ডিজনিল্যান্ডেও কাটিয়েছেন সময়। আইফেল টাওয়ারের সামনে ছবি তোলার মুহূর্তটি ছিল সফরের অন্যতম আকর্ষণ। প্রিয়ন্তীর ভাষায়, প্যারিসের শিল্প, স্থাপত্য ও পুরো পরিবেশই তাকে মুগ্ধ করেছে। ভাষাগত কিছুটা সমস্যার মুখোমুখি হলেও সেটি তার ভ্রমণের আনন্দে বড় কোনো বাধা হয়ে দাঁড়ায়নি।

ইউরোপের অন্য দেশগুলোর মধ্যেও সুইজারল্যান্ডের পাহাড়ি প্রকৃতি বিশেষভাবে টেনেছে প্রিয়ন্তীকে। সেখানকার সৌন্দর্য তার কাছে যেন পৃথিবীর এক টুকরো স্বর্গের মতো মনে হয়েছে। জার্মানিতেও স্বামীর সঙ্গে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে সময় কাটিয়েছেন তিনি। পাশাপাশি বেলজিয়ামের ঐতিহাসিক স্থাপনাগুলোও দেখেছেন এই অভিনেত্রী।

বিদেশে ঘুরে বেড়ালেও দেশের কাজের খবর রাখছেন প্রিয়ন্তী। গত ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তার অভিনীত নাটক ‘দাদি ভয়ংকর’। মুক্তির পর নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। নিজের ফেসবুক পেজেও নাটকটির খবর শেয়ার করেছেন তিনি।
এদিকে বড় পর্দাতেও নতুন কাজ নিয়ে হাজির হওয়ার অপেক্ষায় আছেন প্রিয়ন্তী। নির্মাতা শাহরিয়ার পলকের প্রথম চলচ্চিত্র ‘বকুলের বুকে রক্তকরবী’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটিতে ‘বকুল’ চরিত্রে দেখা যাবে তাকে। তার বিপরীতে রয়েছেন মীর রাব্বী।

২০১৬ সালে ভারত সফরের মধ্য দিয়ে বিদেশ ভ্রমণের শুরু হয়েছিল প্রিয়ন্তীর। সেই পথচলায় এবার যোগ হলো ইউরোপের একাধিক দেশের অভিজ্ঞতা যার কিছু মুহূর্ত এখন তার সামাজিক যোগাযোগমাধ্যমের ছবিতে ধরা পড়ছে।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *