‘শরীর আমার, পোশাক আমার, সিদ্ধান্তও আমার’- প্রিয়ন্তী উর্বী

DramaUPDATE

গত শুক্রবার জার্মানি ভ্রমণের ভিডিওটি প্রকাশ করেন প্রিয়ন্তী। এরপর ভিডিওটির মন্তব্যের ঘরে তার পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের আপত্তিকর মন্তব্য করেন কয়েকজন। এতে হতাশা ও অস্বস্তির কথা জানান অভিনেত্রী।

শনিবার নিজের ফেসবুক পোস্টে প্রিয়ন্তী লেখেন, কিছু মানুষের মন্তব্য পড়ে তিনি সত্যিই অস্বস্তিতে আছেন। একটি মেয়ের শরীর, পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে নোংরা ভাষায় কথা বলে মানুষ কী আনন্দ পায়, সেটিও তার বোধগম্য নয়।

নিজের পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে অন্যের হস্তক্ষেপের সমালোচনা করে অভিনেত্রী বলেন, ‘আমার শরীর, আমার পোশাক, আমার ফেসবুক প্রোফাইল এসব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই। ভালো না লাগলে দেখবেন না, পছন্দ না হলে আনফলো করবেন।’

কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের উদ্দেশে প্রিয়ন্তী আরও বলেন, তারা যে ধরনের মন্তব্য করেছেন, সেসবের স্ক্রিনশট যদি তাদের পরিবার বা কাছের মানুষদের কাছে পাঠানো হয়, তাহলে বিষয়টি কেমন হবে সেটিও ভেবে দেখা উচিত।

এ ধরনের অনুসারী থাকার চেয়ে না থাকাই ভালো বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী। তার ভাষায়, যারা পোশাক ও শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, এমন অনুসারী তিনি চান না।

২০২১ সালে অভিনয়ে অভিষেক হয় প্রিয়ন্তী উর্বীর। এরপর নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। সিনেমাতেও কাজ করেছেন এই অভিনেত্রী। বর্তমানে তার অভিনীত ‘বকুলের বুকে রক্তকরবী’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *