ঈদ নয়, স্বাধীনতা দিবসে মুক্তি পাবে ‘আন্ধার’

FilmsUPDATE

মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত একটি ভিডিওতে নতুন মুক্তির তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা ও সংশ্লিষ্টরা। এর মধ্য দিয়ে অক্টোবরের নির্ধারিত সময়ে ‘আন্ধার’ মুক্তি না পাওয়ার যে আলোচনা চলছিল, সেটিও স্পষ্ট হলো।

ভিডিও বার্তায় দর্শকদের উদ্দেশে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, দর্শকের ভালোবাসা ও সমর্থন যেন আরও কিছুদিন সিনেমাটির সঙ্গে থাকে।

তবে মুক্তি পেছানোর মূল কারণ হিসেবে সিনেমাটির ভিজ্যুয়াল ইফেক্ট বা ভিএফএক্সের কাজকে সামনে এনেছেন রায়হান রাফি। নির্মাতার ভাষ্য, চাইলে ১৬ অক্টোবরও সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব ছিল। কিন্তু তাতে ভিএফএক্সের মান নিয়ে আপস করতে হতো।

রায়হান রাফি বলেন, অক্টোবর এমনকি ১৬ অক্টোবরেও ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হলেও ভিএফএক্স কাঙ্ক্ষিত মানে না পৌঁছানোর আশঙ্কা ছিল। সিনেমার মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করতে চাননি তিনি। তাই অক্টোবর কিংবা ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের ২৬ মার্চ মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘আন্ধার’ প্রযোজনা করছে ২২১বি ফিল্মস। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি। আরও আছেন মোস্তাফা মনোয়ার, ফারুক রেহানসহ অনেকে।

সিনেমাটির পোস্টারে প্রকাশিত ক্রেডিট অনুযায়ী, গল্পের সঙ্গে যুক্ত আছেন শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খান। সংশ্লিষ্টরা শুরু থেকেই ‘আন্ধার’কে হরর ঘরানার সিনেমা হিসেবে তুলে ধরেছেন।

অক্টোবরের সম্ভাব্য মুক্তিকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল প্রত্যাশা। এবার সেই অপেক্ষা আরও কয়েক মাস বাড়ল। তবে নির্মাতার বক্তব্য অনুযায়ী, অতিরিক্ত সময়টি মূলত সিনেমার ভিজ্যুয়াল কাজ আরও পরিপূর্ণ করার জন্যই নেওয়া হচ্ছে। ফলে ২৬ মার্চ ‘আন্ধার’ কেমন অভিজ্ঞতা নিয়ে বড় পর্দায় হাজির হয়, সেটিই এখন দেখার বিষয়।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *