সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে বেশ কিছু ছবি প্রকাশ করেন প্রভা। ছবিগুলোতে কখনো হ্রদের পাড়ে, কখনো নৌকায়, আবার কখনো জলঘেরা একটি সুন্দর আবাসনের ভেতর দেখা গেছে এই অভিনেত্রীকে।
ছবির সঙ্গে প্রভা লিখেছেন, ‘Somewhere between the hills, the lake, a beautiful white boat, our giggles, and a little bit of magic.’ এরপর রাঙামাটিকে উল্লেখ করে লিখেছেন, ‘Rangamati, you were beautiful.’

ছবিগুলোতে প্রভার পোশাকেও ছিল ভিন্নতার ছাপ। কখনো কমলা রঙের পোশাকে, আবার কখনো কালো পোশাকে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। প্রকৃতির সবুজ আর নীল জলরাশির মাঝে তাঁর বিভিন্ন মুহূর্ত ধরা পড়েছে ছবিগুলোতে।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় প্রভা। বিভিন্ন সময় নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ছবি ও অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার রাঙামাটির সৌন্দর্যে কাটানো সময়ের ছবিও শেয়ার করলেন এই অভিনেত্রী।












