কনার মনে জায়গা পেতে কেমন হতে হবে?

UPDATE

সাক্ষাৎকারে কনাকে প্রশ্ন করা হয়, তিনি নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কি না। জবাবে কনা সরাসরি বলেন, এসবই গুঞ্জন। বর্তমানে তিনি ‘সুপার সিঙ্গেল’।

তবে ভবিষ্যতে কেমন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চান এমন প্রশ্নের উত্তরে নিজের চাওয়াটাও স্পষ্ট করেছেন কনা। তার প্রত্যাশা, এমন একজন মানুষ তার জীবনে আসুক, যে তাকে সত্যিকারের ভালোবাসবে এবং তার সঙ্গেই থাকতে চাইবে।

কনার কথায়, তিনি এমন একজন সঙ্গী চান, যে অনেকটা তারই মতো হবে এবং শুধু তার সঙ্গেই থাকবে। অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা, সঙ্গ এবং একনিষ্ঠতাকেই গুরুত্ব দিচ্ছেন এই শিল্পী।

এর আগে ২০২৫ সালের জুনে নিজের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন কনা। গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে প্রায় ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি। ২০১৯ সালে বিয়ের পর ২০২৫ সালের ১৬ জুন তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়।

বিবাহবিচ্ছেদের পর থেকেই কনার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ রয়েছে। তবে নতুন প্রেমের বিষয়ে আপাতত তার অবস্থান স্পষ্ট কনা এখনো ‘সুপার সিঙ্গেল’।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *