গিয়াস উদ্দিন সেলিমের ‘সেপারেশন’-এ পরী মণি

FilmsUPDATE

ইতোমধ্যে শুরু হয়েছে ‘সেপারেশন’-এর শুটিং। বর্তমানে রাজধানীর ৩০০ ফিট এলাকায় চলছে এর দৃশ্যধারণ। রোববার (১৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে শুটিংয়ের একটি ছবি প্রকাশ করে নতুন কাজটির খবর নিজেই জানিয়েছেন পরী মণি। প্রকাশিত ছবিতে ‘বিসমিল্লাহ’ লেখার পাশাপাশি ‘সেপারেশন’ এবং পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নাম উল্লেখ করেছেন অভিনেত্রী। এর মধ্য দিয়ে নির্মাতার সঙ্গে তার নতুন একটি কাজের যাত্রাও শুরু হলো।

গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে এর আগেও কাজ করেছেন পরী মণি। তার পরিচালিত ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। এবার সিনেমার পর একই নির্মাতার ওয়েব ফিল্মেও জুটি বাঁধলেন তারা।

তবে ‘সেপারেশন’-এ পরী মণির চরিত্রটি কেমন, গল্পের বিষয়বস্তু কী কিংবা ইমতিয়াজ বর্ষণের চরিত্রই বা কেমন এসব বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। নিরবের চরিত্র নিয়েও নির্মাতার পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

জানা গেছে, রাজধানীর ৩০০ ফিট ছাড়াও বিভিন্ন লোকেশনে পর্যায়ক্রমে ওয়েব ফিল্মটির শুটিং হবে। পরী মণি, ইমতিয়াজ বর্ষণ ও নিরবের বাইরে এতে আরও কারা অভিনয় করছেন, সে বিষয়েও এখনো বিস্তারিত জানানো হয়নি।

‘সেপারেশন’ মুক্তি পাবে আইস্ক্রিন প্ল্যাটফর্মে। তবে ওয়েব ফিল্মটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *