ত্বকের কালো দাগ দূর করতে ভ্যাসলিনের সাথে সামান্য হলুদের গুঁড়ো মিশিয়ে ব্যবহার করলে বেশ উপকার পাওয়া যায়। অন্যদিকে, পরিষ্কার ও উজ্জ্বল ত্বক পেতে ভ্যাসলিনের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।

বয়সের ছাপ বা বলিরেখা দূর করার জন্য ভ্যাসলিনের সাথে কফি বা চিনির মিশ্রণ বেশ কার্যকরি একটি উপায়। এছাড়া, ত্বকের জেল্লা বাড়াতে ভ্যাসলিনের সাথে কয়েক ফোঁটা তেলের মিশ্রণ ব্যবহার করতে পারেন। হাতের নাগালে থাকা এই উপকরণগুলো ব্যবহার করে আপনি ঘরে বসেই পেতে পারেন কাঙ্ক্ষিত ও প্রাণবন্ত ত্বক।











