আপনার লক্ষ্য যদি হয় ত্বকের উজ্জ্বলতা বাড়ানো, রোদে পোড়া দাগ দূর করা বা গ্লোয়িং স্কিন পাওয়া, তবে ভিটামিন সি আপনার জন্য সেরা। এটি দিনের বেলা সানস্ক্রিনের নিচে ব্যবহার করলে ত্বকের সুরক্ষা দ্বিগুণ বেড়ে যায়।

অন্যদিকে, আপনি যদি বয়সের ছাপ বা বলিরেখা কমাতে চান এবং ত্বককে টানটান ও মসৃণ করতে চান, তবে বেছে নিন রেটিনল। তবে মনে রাখবেন, রেটিনল শুধুমাত্র রাতে ব্যবহার করতে হয় এবং পরদিন অবশ্যই সানস্ক্রিন লাগাতে হয়।
২০ এর কোঠায় যাদের বয়স তারা ভিটামিন সি-সিরাম বেঁছে নিতে পারেন এবং ৩০ এর শুরুতে রেটিনল ব্যবহার শুরু করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ!












