টেলিভিশন নাট্যকার সংঘের নতুন কমিটি ঘোষণা

DramaEventsUPDATE

শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় টেলিভিশন নাট্যকার সংঘের দ্বি-বার্ষিক সাধারণ সভা। সভায় সংগঠনের আগামী দুই বছরের জন্য নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রতিষ্ঠাকালীন সদস্য, নাট্যকার ও নির্মাতা অরণ্য আনোয়ার।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন উজ্জ্বল, লিটু সাখাওয়াত ও মাসুম শাহরিয়ার। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মনসুর রহমান চঞ্চল, এলিনা শাম্মী ও বিদ্যুৎ রায়।
এ ছাড়া প্রভাত আহমেদ সাংগঠনিক সম্পাদক, পাপ্পু রাজ অর্থ সম্পাদক, দয়াল সাহা অফিস সম্পাদক, সায়েম খান অনুষ্ঠান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, ফরিদুল ইসলাম রুবেল প্রচার সম্পাদক, আফরিন জেসিকা আইন ও কল্যাণ সম্পাদক এবং মারুফ হোসেন সজিব প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন লিপি মনোয়ার, আহমেদ তাওকীর, শেখ হান্নান ও অর্ক মোস্তফা।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা।
সাধারণ সভায় বক্তারা বলেন, নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়; সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনবোধ তুলে ধরার ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের নাট্যকারদের সৃজনশীলতা, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, ২০২৬–২০২৮ মেয়াদে টেলিভিশন নাট্যকার সংঘকে আরও সুসংগঠিত, কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে তারা কাজ করবেন। পাশাপাশি নাট্যকারদের পেশাগত অধিকার, সম্মান, কল্যাণ ও সৃজনশীল পরিবেশ নিশ্চিত করতেও সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তারা।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *